ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নবাবগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর : স্বর্ণ অলঙ্কার চুরি

ads

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময়ে দুর্বৃত্তরা প্রতিমা থেকে অলঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


হরিষকুল পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দায়িত্বে থাকা গোপাল পাল জানায়, সোমবার সকালে এ এলাকার ভক্তবৃন্দরা মন্দিরে প্রণাম করতে এসে মন্দিরের ভেতরে গৌর-নিতাইর দুটি প্রতিমা ভাংচুর অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি আমাদের জানালে আমরা মন্দিরে গিয়ে দেখতে পাই দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়েছে এবং পাশের রাধাকৃষ্ণ প্রতিমার মুখমন্ডল আগুনে ঝলসানো রয়েছে। গৌর-নিতাই প্রতিমার কপালে থাকা দুটি স্বর্ণের টিপ দূর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে । এর আগেও দুইবার এ মন্দিরে এ ধরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমরা নবাবগঞ্জ থানা পুলিশকে জানাই।


সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, এটা কোন সাম্প্রদায়িক ঘটনা নয়। এর আগেও এই মন্দিরে একাধিকবার এ ধরণের ঘটনা ঘটেছে। প্রতিমায় থাকা স্বর্ণের অলঙ্কার চুরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page